শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইটি ম্যানেজার এএসএম খয়রুল আক্তার চৌধুরী সভাপতি ও প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী শিশির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নতুন কমিটির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান কর্মকর্তা পরিষদের সদস্যরা।
সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, সহকারী রেজিস্ট্রার সেলিনা চৌধুরী, সহকারী প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম জুয়েল ও প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম উজ্জ্বল।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত-০১




