ফুটবল ক্যারিয়ারে সেরা সময়ে থাকার পরও ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তহবে ফাইনালের আগে শোনা যাচ্ছে সুখবর। তাকে কাতারে যেতে পরামর্শ দিয়েছে রিয়াল মাদ্রিদ কোচ কর্তৃপক্ষ।
বুধবার রাতে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আফ্রিকান দল মরক্কোকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে আগামী ১৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফরাসিরা।
ফ্রান্সের ফাইনালে উঠার পরপরই গুঞ্জন চলছে ফাইনালে করিম বেনজেমার খেলা নিয়ে। আর সেই গুঞ্জন মাত্রা যোগ করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এক বিবৃতি। বিশ্বকাপ ফাইনালের জন্য করিম বেনজেমাকে কাতারে যাওয়ার অনুমতি দিয়েছে তার।
তবে এ নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি ফরাসি কোচ দিদিয়ের দেশাম। মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আজ রিপোর্ট হয়েছে যে করিম বেনজেমা কাতারে ফিরছেন। প্রথম প্রশ্ন, এটা কি সত্যি? দ্বিতীয় প্রশ্ন যদি সত্যিই হয়, তাহলে কি তাকে কয়েক মিনিটের জন্য খেলানোর সম্ভাবনা আছে, আপনার যদি প্রয়োজন হয়?’
দেশম এই প্রশ্ন শুনে চোখ বন্ধ করেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। পরের প্রশ্ন, আমাকে মাফ করবেন।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৩




