চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। সবকটি উইকটে হারিয়ে গুটিয়ে গেছে মাত্র ১৫০ রানে। ওইদিকে প্রথম ইনিংসে ৪০৪ রান করায় ২৫৪ রানের লিড পেয়েছে সফররত ভারত।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনে ব্যাট করে ধুঁকছিল। দ্বিতীয় দিনের খেলায় হারিয়েছে আটটি উইকেট। তুলেছিল ১৩৩ রান। তৃতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি ইবাদত। ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।


এদিকে শেষ উইকেটে খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে কয়েক ওভার ব্যাট করেন মিরাজ। কিন্তু মিরাজও পারেননি বেশিক্ষণ থাকতে। ৮২ বলে ২৫ রান করে আউট হন। আর শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৫