সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যুব সংঘের সুবর্নজয়ন্তী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার  ১৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ যুবসংঘের ৫০ বছর পুর্তির সুবর্ণজয়ন্তী ও এ উপলক্ষে ম্যাগাজিন ‘যুবশিখার’ মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজনের প্রথম দিন  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।


ফেঞ্চুগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমেদ রাজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সহকারী কমিশনার ভূমি মেরিনা দেবনাথ, সিলেট  সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন, বিশিষ্ট শিক্ষাবীদ রবীন্দ্র কুমার নাথ, প্রধান শিক্ষক আহাদুজ্জামান, সমাজ সেবা অফিসার জনি রন্জন দেব,ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ  এ, ছাত্তার মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী আহসান শাহীন, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাহিত্য সম্পাদক সৈয়দ তায়েফুজ্জান ও প্রচার সম্পাদক দিনার আহমদ শাহের যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ডা. মোতালেব হোসেন, গীতা পাঠ করেন  ঋষিকেশ দে রন্টু। স্বাগত বক্তব্যে রাখেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম রায়হান, অর্থ সম্পাদক চম্পক লাল দেব। 


অনুষ্ঠানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাগর বাউল ও বন্যা তালুকদার।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮