মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আগামী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদের পক্ষে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ।

পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম,দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু,লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাসেল,আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান,আব্দুল মালিক মানিক,কয়েস আহমদ,এনামুল হক,ফজির আলী মেম্বার,কাউছার আহমদ,উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ফারুক আহমদ,দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জামাল হোসেন,যুগ্ন আহবায়ক সুহেল আহমদ,করিম আহমদ,যুবলীগ নেতা জানু মিয়া,দিলু মিয়া,শ্রমিক নেতা ইছবর আলী,ইমন আহমদ,জাকির আহমদ,ফয়ছল আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর