মহান বিজয় দিবসে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে ৮ম বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনের সামনে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয়ের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিয়াম ল্যাবরোটরি স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পাভেল আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৫