নানা আয়োজনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সুচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রাশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল (অজুহাত) বধ্যভূমির স্মৃতিস্তম্ভে, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে এবং ডৌবাড়ী ইউনিয়নের হাটগং গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সকাল সাড়ে ৮ টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুজকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ও উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।এছাড়াও, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ,গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ মিয়া,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ,আব্দুল মালিক, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, উপজেলা প্রজীপ কর্মকর্তা সুশান্ত কুমার দাশ , সিলেট জেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসলাম, মোঃ গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, সামছুল আলম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
এছাড়াও সকাল সাড়ে ১০ টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা পরিষদ,উপজেলা প্রশান,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং উপজেলা সদরের সবকটা শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ গ্রহন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১৪




