১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে শহরে বর্ণাঢ্য বিজয় মিছিল করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

 


শুক্রবার সকাল ভোর ৬টায় সুনামগঞ্জ ডিসি কোর্ট প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

পাশাপাশি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল'র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

 

বিকাল ৩টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। বর্ণাঢ্য বিজয় মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

 

বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পরিসরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

 

বক্তব্য নুরুল হুদা মুকুট বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আ.লীগের নেতৃত্বে আবারও সরকার গঠন করতে মাঠে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক বাবু শংকর দাস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের কৃষি সমবায় সম্পাদক বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক এড আজাদুল ইসলাম রতন, বনবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জিল্লুর রহমান সজিব, পৌর যুবলীগের সিনিয়র সদস্য হাসানুজ্জামান ইস্পাহানি, সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সহ সভাপতি অরিন্দম মৈত্র অমিয়, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২