বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী এর বড় ভাই এস এ খালেক এর সহধর্মীনি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওসমান হারুন পনিরের বড়বোন সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা বেগম (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ:
দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খাঁন।
তারা এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




