স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর বড় ভাই এস এ খালেকের স্ত্রী ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির বড় বোন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুমার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুমা দিলারা বেগম একাধারে জনপ্রতিনিধি সমাজকর্মী ও মহিয়সী জননী হিসাবে এলাকায় সমাদৃত ছিলেন।
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উইমেন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আসর টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




