বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকার কৃষি ঋণ বিভাগের পরিচালক খালেদ আহমদ ও প্রাইম ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোশতাক আহমদের পিতা গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ রাম্পা গ্রামের মুরব্বি মো. ইরশাদ আলী দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় রাম্পা ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রায় শতবর্ষী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্বের জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান, মোঃ জাবেদ আহমদ, যুগ্ম-পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, প্রাইম ব্যাংক লিমিটেড, ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আব্দুল মুমিত, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, আত্মীয়স্বজন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




