মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ উদ্যোগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।

 


ফাউন্ডেশনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের উপদেস্টা মন্ডলীর সদস্য কাজী মাওলানা আবদুল ওয়াদুদ।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেস্টা মন্ডলীর সদস্য আলতাব হোসেন।

 

ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদ আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূরুল হক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওসার আহমদ, মদীনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হেলাল আহমদ।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহ সভাপতি নজির আহমেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সহ সভাপতি নজির আহমদ, মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহি আহমেদ, বাপ্পি মালাকার, ইফতেকার হোসেন লিমন, অর্থ সম্পাদক জাহিদুর রহমান নাবিল, সহ অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ প্রচার সম্পাদক অমিত পাল, বাপ্পী দেব রিপন, সহ রক্তদান বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ, সহ অফিস সম্পাদক সোহাগ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আফজাল হোসাইন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক অভিজিৎ পাল, রেসকিউ লাইফ ব্লাড সোসাইটির ভারপ্রাপ্ত আহবায়ক সাগর আলী, সদস্য শাওন আহমেদ, রুহান আহমেদ, জয় পাল, জীবন পাল, শামীম আহমেদ, তামজিদ আহমেদ, শুভজিৎ দত্ত দীপ্র, রাহুল কুমার দাস সজীব প্রমুখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২১