মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ এইট অডিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী শাহরুক খান।

 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুক আলী চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্বনাথ এইট ইউকের সাধারণ সম্পাদক এস আই খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামপাশা সমিতি ইউকের সহ সভাপতি বশির উদ্দিন, সংগঠক হাফিজ আরব খান, আজমল খান, হাসান মাহমুদ রিপন।

 

সভায় এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুন নাহার ইয়াছমিন, অডিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, কামরান আহমদ, আমিনা বেগম, শিল্পী বেগম, সাহানা বেগম, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহেদা বেগম, অর্থ সম্পাদক হালিমা বেগম, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২২