বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা'র উদ্যোগে মহান বিজয় দিবসের খেলাধূলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮ ঘটিকার সময় খাসদবীরস্থ মফিজ মিয়ার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৬ই ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৮টায় ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্থা'র সভাপতি মোঃ রিমাদ আহমদ রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমতাজুল করিম খান (জামিল) এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সংস্থার প্রধান উপদেষ্টা হাজী ইছরাঈল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন খান, আব্দুল ওয়াহিদ, আব্দুর রহিম কয়েছ, সংস্থা'র সাবেক সহ সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মাহফুজুল করিম জেহিন ও সংস্থার সাবেক সহ ক্রীড়া সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইরফাত আহমদ শাহজাহান। কোরআন তেলাওয়াত করেন দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আল আমিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ সাধারণ সম্পাদক মাওঃ নিয়ামত উল্লাহ খাসদবীরি, এছাড়াও সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩




