সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।

 


রবিবার (১৮ ডিসেম্বর) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যায়ে রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

 

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা ইন্জিনিয়ার মুস্তাকিন শরিফ শাঈদ, উপজেলা শিক্ষা অফিসার রকিব ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯