শীত উপলক্ষে ১৪ দিন ছুটির ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ''আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হবে ছুটি; চলবে ২০২৩ সালের ২ জানুয়ারি সোমবার পর্যন্ত। এর মধ্যে ক্লাস বন্ধ থাকবে ১৪ দিন আর অফিস বন্ধ থাকবে ৯ দিন।
'২০ ডিসেম্বর ২০২২ থেকে ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসম্বর পর্যন্ত বন্ধ থাকবে।''
ছুটির পর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে বলে জানান তিনি।
এর আগে, গত ১৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে শীতকালীন ছুটির এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৮




