বহু আরাধ্যের বিশ^কাপ জয়ের পর আর্জেন্টিনার সমর্থকরা মেতেছে আনন্দ আর উল্লাসে। কেউ কেউ একাধিক গরু জবাই করে ভূরিভোজের ্আয়োজন করছেন; আবার কেউ স্বাদ বাড়াতে খাসি বেছে নিয়েছেন। খাওয়াচ্ছেন অন্য দলের ভক্তদেরও। এমনি ভূরিভোজন থেকে বাদ যাচ্ছেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আর্জেন্টিনাসহ অন্যদলের সমর্থকরা।
সোমবার রাত ৯টায় বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে শাবি ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও আর্জেন্টিনা সমর্থক সজিবুর রহমানের পক্ষ থেকে দুইটি খাসি জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
আয়োজক সজিবুর রহমান বলেন, ‘‘সকল আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল এই রোমাঞ্চকর বিজয় এবং একই সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠা। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য এবং আরও আনন্দঘন করার জন্য দুইটি খাসি জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।’’
এতে আর্জেন্টিনাসহ অন্যদলের সমর্থকদেরকেও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করেছেন তিনি।
উল্লেখ্য, সোমবার রাতে আর্জেন্টিনা আর ফ্রান্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনা শিরোপা জেতে। আগামী চারবছর বিশ^ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন মেসির দল। এতে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বাঁধ-ভাঙ্গা উল্লাস।
এদিকে ক্যাম্পাসে বিশ^কাপের প্রতিটি পর্বের খেলা বড় পর্দায় দেখার ব্যবস্থা করেন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রেইন ক্রেফ্ট (ইৎধরহ ঈৎধভঃ).
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৫




