সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুবাস দাসের পিতা নলিনী দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। পাশাপাশি সাংবাদিক সুবাস দাসের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 


এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার শান্তি  কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শোক বার্তা প্রেরন কারীরা হলেন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম প্রমুখ। উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুবাস দাসের পিতা নলিনী কান্ত দাস সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মতিন/ নাজাত-০৭