সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবাসহ আমির আলী নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাব ইন্সপেক্টর মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় ঘিলাছড়া মসজিদ মার্কেট থেকে ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন।
সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০১




