সুনামগঞ্জে বিজিবি দিবস উদযাপন করেছে বডার গার্ড ব্যাটালিয়ান।
মঙ্গলবার দুপুরে বিজিবির জেলা দপ্তরে দিবস উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রমাসন, পুলিশ বিভাগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দিবস উপলক্ষে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন ২৮ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর সাইফুল ইসলাম।
তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। তার ফল স্বরূপ অনেকটাই চোরাচালান কমে এসেছে। মাদকদ্রব্য পাচারসহ অন্যান্য বেআইনী কর্মকান্ড কমে আসছে। সমাজের অন্যান্য দের ও বিজিবির সহযোগিতায় এগিয়ে আসলে আরও বেশি সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।
পরে সুনামগঞ্জ জেলার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা গণ গণমাধ্যম কর্মীদের সৌজন্যে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুকন উদ্দিন কবির , সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম গন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মমিনুল হক, সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা বেগম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল মজিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১২




