মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ও শমশেরনগর সড়ক ইউনিয়নের অন্তর্গত রাস্তায় সোলার সড়ক বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 


মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এবং উপজেলা পরিষদ এর বাস্তবায়নে এ কাজের উদ্বোধন হয়।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, সাউর্দান গ্রুপ প্রতিনিধি এবিএম শাহজালাল আকন্দ প্রমুখ।

 

সাউর্দান গ্রুপ কর্তৃক নির্মিত আলীনগর-শমশেরনগর ৫ কিলোমিটার রাস্তায় ৯৪টি সোলার বাতি স্থাপন প্রকল্পে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৩