নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন করা হয়েছে আজ (বুধবার- ২১ ডিসেম্বর)। বুধবার সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসড়কটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলো সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে রাতেই আধারে কে বা কারা ছবিগুলো ছিঁড়ে ফেলেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সওজ। 


বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন- বিষয়টি জানার পরই আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।  

অভিযোগ পাওয়ার বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম