কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পিএসসি (সমাপনী) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ এর পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আমীর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, ম্যানেজিং কমিটি সহ-সভাপতি তাজ উদ্দিন, সহকারী শিক্ষক জাহানারা বেগম, সালমা আক্তার, সদস্য জুয়েল আহমেদ, আবু হানিফ আজাদ পল্লী চিকিৎসক, মোহাম্মদ পারভেজ আহমেদ প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী সহ অভিবাবকগন ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৬