মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনের দেখে-শুনেই খেলছে স্বাগতিক বাংলাদেশ। আর এর মধ্যেই একশ রান ছাড়িয়ে গেল টাইদাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০২ রান তুলেছে বাংলাদেশ।

এখন ২৯ রানে মুমিনুল হক ও ১০ রানে মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন।


দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হোসেন। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৫ রানে জাকির ও ২৪ রানে শান্ত আউট হন।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলনেতা সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ১৬। এখন ব্যাট করছেন মুমিনুল ও মুশফিক।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ:

লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৬