শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নেতারা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ইউনিয়নের অফিস কক্ষে 'বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের' আয়োজন করে রেজিস্ট্রারকে এ সংবর্ধনা দেওয়া হয় বলে জানান সংগঠনটির নেতারা।
রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ১৯৯৪ সাল থেকে এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্বে পালন করছেন। সর্বশেষ তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ৩০ ডিসেম্বর শাবিতে রেজিস্ট্রারের শেষ কার্যদিবস। তাঁর বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনসহ অনেকেই বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, ২৮ বছর আমি এ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি। আমি বলতে পারি যে, আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি। সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, 'আজকে আমরা আমাদের একজন অভিভাবককে বিদায় দিচ্ছি। যিনি আমাদের জন্য যেকোনো সময় যে কোনো পরিস্থিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এ বিদায় বেদনাদায়ক। আশা করি, পূর্বের মতোই বিভিন্ন কাজে স্যারকে পাশে পাবো।'
অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আহমদের সঞ্চলনায় আরও বক্তব্য দেন আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি ছাদেক আহমদ, কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুকসান, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, বর্তমান যুগ্ম সম্পাদক শামসুল হক, বর্তমান প্রচার সম্পাক সুনীল রায় প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০১




