সিলেটের বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সামাজিক সম্প্রীতির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 


বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিএফজি বিশ্বনাথ উপজেলার অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট।

 

কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা গণফোরামের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক নাঈম, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, ছাত্রদল নেতা আক্তার আহমদ, এমদাদুল হক, সংগঠক আশিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৩