সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার আয়োজনে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলার গণ মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক এবং তাপস রঞ্জন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মহিতোষ দাশ, সহ-সভাপতি রঞ্জন কুমার বৈষ্ণব, সুব্রত কুমার দাশ, মহিলা বিষয়ক-সম্পাদক চম্পা তালুকদার।

সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনের সামনে মুক্তমঞ্চে জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের শুভ সুচনা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাশ। এরপরেই একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গণমিলনায়তনে এসে জড়ো হয়।

দুপুর ১টায় আলোচনা সভায় অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও শিক্ষক সুব্রত কুমার দাশ ও শিক্ষক চম্পা রাণী তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি কলি তালুকদার আরতি, যুগ্ম সম্পাদক চন্দন কুমার দাশ, চঞ্চল কুমার লোহ, সাংগঠনিক সম্পাদক রাধা কান্ত সূত্রধর, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিধান চন্দ্র দাশ ও মহিলা বিষয়ক সম্পাদক রূপালী সোম পম্পা, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শিক্ষক অনাদি তালুকদার, সদর ইউপির সদস্য সচিব সন্দীপন তালুকদার সুজন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন।

এরপূর্বে অতিথিদের ফুলের মালা দিয়ে বরন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও ভজন সঙ্গীত পরিবেশ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এসটি/পিডি