গেল বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত ছিল ব্রাজিলের। আর প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছিলেন দলীয় তারকা রিচার্লিসন। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে একটি গোলটি ছিল সিজার কিকে। সেই গোলটিই এবারের আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা কর্তৃক এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাঁচবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছিলেন রিচার্লিসন। এর মধ্যে ৭৩ মিনিটে দ্বিতীয়টি হয়েছে অসধারণ ভঙ্গিমার সিজার কিকের সাহায্যে। ২৫ বছর বয়সী রিচার্লিসন প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারে খেলেন। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ। কিন্তু ফিরতি বল জালে পাঠয়ে ডেডলক ভাঙ্গেন রিচার্লিসন।


এবারই প্রথম বিশ্বকাপের খেলার সুযোগ পেলেন রিচার্লিসন। ডেডলক ভাঙ্গার ১১ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুন করেছেন। বামদিক থেকে ভিনিসিয়াসের বক্সের ভিতর বাড়ানো পাসে বাম পা দিয়ে রিসিভ করে ঘুড়ে গিয়ে ডান পা দিয়ে জোড়ালো ভলিতে বল জালে জড়ান রিচার্লিসন।

কিন্তু বিশ্বকাপের এবারের আসরে খুব বেশি সুবিধা করতে পারেনি তার দল ব্রাজিল। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে সেলেসাওরা। এরপর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে উড়িয়ে উঠে যায় সেরা আটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় সেলেসাওরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৫