সিলেটের দেড় বছর বয়েসি মুনতাহা ইসলাম তানহার ব্রেন টিউমার হয়েছে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে সে চিকিৎসাধীন। জরুরি অপারেশন প্রয়োজন।
ব্যয়বহুল এ অপারেশনের জন্য তার দরিদ্র পিতা-মাতা টাকার অভাবে এখন দিশেহারা। এই অবস্থায় সিলেটের হৃদয়বান ধনাঢ্য ও প্রবাসীদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তানহার মা- সিলেটের খাসদবির এলাকার বাসিন্দা মোছা. রূপালি আক্তার।
তিনি জানান- সিলেট থেকে ঢাকায় যাওয়া-আসার গাড়ি ভাড়ার জন্যই তাদের হিমশিম খেতে হচ্ছে। মানুষের কাছে হাত পেতে ভাড়ার টাকা জোগাড় করে তারা ঢাকায় যাতায়াত করছেন। এ অবস্থায় তার সন্তান তানহার চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি তানহার জীবন বাঁচাতে সিলেটের হৃদয়বান ধনাঢ্য ও প্রবাসীদের সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার- ০১৭১৬১৩৯৪৯২ (পার্সনাল)।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




