কলিহত জীবের কল্যাণ ও বিশ্বশান্তিকল্পে শ্রীশ্রী গোপাল সংঘ আয়োজিত ২য় বর্ষ একদিনব্যাপী শ্রীমদ্ভাগবত প্রবচন ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগোবিন্দের নাম ও লীলাসংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ৮নং ওয়ার্ডের ভট্টপাড়া ব্রাহ্মণশাসনস্থ শ্রীশ্রী শিবমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভাগবত কথাকীর্ত্তন; প্রবক্তা-পুসাইন নগর, কুলাউড়ার শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ ভক্তিস্বরূপ দামোদর মহারাজ। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপন; পরিচালনায়-পনিটুলা মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, রাত ৯টায় শুভ অধিবাস; পরিবেশনায়-বিদ্যুৎ দাস। ৩০ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগোবিন্দের নাম ও লীলাসংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ।
নামসুধা পরিবেশন করবেন- মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিদ্যুৎ দাস, শ্রীযুক্ত হরিমোহন বর্ধন (সান্টু), শ্রীযুক্ত নিখিল দেবনাথ, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল, শ্রীমতি শ্রাবন্তী অধিকারী (কলকাতা, ভারত)। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের পনিটুলা মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ‘শ্রীশ্রী গোপাল সংঘ’ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১০




