সিলেট মহানগরের কাজির বাজার সেতুর নিচে সুরমা নদীতে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। 


এদিকে লাশটি দেখতে উৎসুক জনতা সেতুর নিচে এবং উপরে ভীড় করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/ডালিম/ইআ-০৩