কানাডা সফরের প্রাক্কালে সংবর্ধনা পেলেন সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদ।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হীরক দে পাপলুসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪বছর পুর্তি উপলক্ষে প্রাপ্তন শিক্ষার্থীদের নিয়ে ১ম পুনর্মিলনী ২০২৩ আগামী ২-৪ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত উদযাপন পরিষদের প্রচার উপ-পরিষদের আহবায়ক কয়েছ আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




