বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, সোমবার রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথমে ডিবি কার্যালয় ও পরে সেখান থেকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।


ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান‌ বলেন, ‘কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।’

রবিউল আলম ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪