জৈন্তাপুর উপজেলায় সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড'র অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিবি বিগত ২০১৬ সাল থেকে জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় উপজেলায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে সুচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা দিপংকর দে ও সাজমিন সাজিয়ার যৌথ উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়কারী মো. ফাহিম সারওয়াত।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমি দাস, প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আলী রেজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, সুলতান করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া প্রকল্পের কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-০২




