সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


আজ শোক বিবৃতিতে তিনি মরহুম আকমল হোসেনের পবিত্র রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আকমল হোসেন (৬৫) সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি স্ত্রী, ছেলে মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী শুভানুধ্যায়ী রেখে গেছেন।


সিলেটভিউ২৪ডটকম/ বাসস/ জুনেদ