সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্ভূক্ত যুবদল নেতৃবৃন্দের স্বজনদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

 


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক শোক বার্তায় সদর যুবদলের আহবায়ক কমিটির ৫নং সদস্য মোঃ ইকবাল উদ্দিনের পিতা সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ খানের পিতা ইংল্যান্ড প্রবাসী বিএনপি নেতা ইসরাইল খান কলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমানের পিতা উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আসকির আলী ভুলন মিয়া, ১২নং ওয়ার্ড যুবদল নেতা তুহিন আহমদ এর মেয়ে ও মহানগর যুবদল নেতা নাসিম আহমদের পিতা আবু হানিফ এর আত্মার মাগফেরাত কামনা করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলার সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।


এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন পরপারে যেতে হবে। সবার জন্য মৃত্যু অবধারিত। আজ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের সকলের মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আল আমিন যেন তাদের জান্নাত দান করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০২