‘সিলেটভিউ২৪ডটকম’-এ ৪ ডিসেম্বর ‘‘সিলেটে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই" শিরোনামে প্রকাশিত সংবাদের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন মহানগরের দরগাহ গেইট এলাকার ওয়েবস-১১৫ নং বাসার মৃত ময়না মিয়ার ছেলে মো. ফকু আহমদ মমিন (৪৮)।

 


সিলেটভিউ কার্যালয়ে প্রেরিত লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন- ‘৪ ডিসেম্বর ‘‘সিলেটে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই" শিরোনামে প্রকাশিত সংবাদে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আমার বিরুদ্ধে কোনোদিন কোনো চুরি-ছিনতাইয়ের মামলা না থাকলেও আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ছিনতাই মামলায় ঢুকানো হয়েছে। মূলত যে ছিনতাই মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছে সেই মামলার বাদি সিলেটের শাহপরাণ থানাধীন মহানগরের মিরাপাড়া এলাকার বাসিন্দা আবদুস সালাম রাহাতের (২৮) সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিলো এবং তিনি আমার প্রতিবেশী ব্যবসায়ী। কিন্তু বিগত দিনে তাঁর পক্ষ ধরে একজনের বিরুদ্ধে বাকবিতন্ডা হলে প্রতিপক্ষ আমাদের দুজনকে আসামি করে মামলা দায়ের করে। সেই মামলা আদালতে বিচারাধীন। সেই মামলা নিয়ে একপর্যায়ে রাহাতের সঙ্গে আমার কিছুটা মনোমালিন্য হয়। এর জের ধরেই ষড়যন্ত্রমূলকভাবে তার ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

 

এ ঘটনা এবং এ বিষয়ক সংবাদ প্রকাশে আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনু্রোধ জানিয়েছেন মো. ফকু।

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর