বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জনাব সফিউল আলম চৌধুরী নাদেলকে বাংলাদেশ রেস্তোরাঁ শ্রমিক লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তাকে এই শুভেচ্ছা জানানো হয়।


এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান,  সহ-সভাপতি শামীম মাহমুদ, যুগ্ম  সাধারণ সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাকির আহমদ।


এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক আহমদ,জমির আহমদ, সাজিম আহমদ,ইউসুফ আলী,নানু মিয়া,আং অদূধ,সজলু মিয়া,জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমেদ, সাফায়েত আহমেদ, সাজন মিয়া,সোহেল মিয়া, রাজু আহমেদ, আং করিম,আলী আক্কাস,শাহান মিয়া,সাব্বির আহমেদ,সাজ্জাদ মিয়া,জাকারিয়া, লিকসন,জাবেদ মিয়া,রাকিব আলী,মামুন মিয়া,বিলাল জুবায়ের আহমেদ,টিটু বক্স  প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৩