সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা সহ মাসুক মিয়া নামে এক শীর্ষক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিট পৈলনপুর গ্রামের একটি বাড়ি থেকে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরাতন মাহারাম গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। তার বিরুদ্ধে আদালতে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাহীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বিট পৈলনপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মিলন মিয়ার বতস ঘর থেকে ২০০ পিস ইয়াবা সহ ইয়াবা কারবারি মাসুককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার অপর সহযোগী মিলন বসত ঘরের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মো. জাহাহীর হোসাইন বাদী হয়ে গ্রেফতারকৃত মাসুক ও তার সহযোগি মিলনকে পলাতক আসামী দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজতে গ্রেফতারকৃত মাসুককে প্রেরন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৪




