হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে নূরপুর ইউনিয়নে বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নুরপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল পেয়েছেন ৪৮৩২ ভোট, তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. সেবন মিয়া পেয়েছেন ৪৩৫৪ ভোট।
ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া পেয়েছেন ৩০২৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো.তাজুল ইসলাম(মোটরসাইকেল) পেয়েছেন ২৪৬০ ভোট।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭




