একটা বর্ণিল সন্ধ্যাকালীন সৌন্দর্য্য, জলের সাথে মিলে যাওয়া উজ্জ্বলতার অমায়িক একাত্মতা- আমাদের সারা বছরের উষ্ণ-শীতল যাপনকালের মতোই নিবিড়। 

স্মৃতির পাতায়  পালাবদলের হাওয়া, বাৎসরিক জটিলতার সাথে সহজবোধ্য সবকিছুর বিদায়লগ্নে, স্মৃতিময় দুঃখসুখের অবসানে—আরো একটি শেষ গোধূলি; আরো একটি অবসানের অন্তিম মুহুর্ত।ঘটনাবহুল জনজীবনে নিত্যদিনের যেরুপ প্রভাব পৃথিবীর সব সৃষ্টিকে আশা জাগায়, জন্মের বাধ্যতার নব সৃষ্টিতে সবকিছুই যেনো প্রতিধ্বনির মতো কম্পমান থাকে  সারাক্ষণ।


ক্যালেন্ডারের পাতায় দুল খাচ্ছে বছর বদলানোর হাওয়া; সাথে কতো প্রত্যাশার অ্যালবামে স্বপ্ন বুনছে নৈমিত্তিক হিসাবের গড়মিল।তাই নববছর সবার জন্য সবার জন্য সুখকর হয়ে উঠুক ২০২৩ খ্রিষ্টীয় সন।


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর