গৌরব, অর্জন আর সাফল্যের দীর্ঘ ১০টি বছর পেরিয়ে এগারোতে পা রেখেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ পাঠক ও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’। ২০১২ সালের এই দিনে অনির্বাণ লক্ষ্য নিয়ে সিলেটের প্রতিথযশা সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সম্পাদনায় যাত্রা শুরু হয় অপার সম্ভাবনাময় এই পোর্টালের।

জনপ্রিয় এই সংবাদমাধ্যম লাখো পাঠকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনদাতা ও শুভানু্ধ্যায়ীর ভালোবাসায় সিক্ত হয়ে ধাপে ধাপে সাফল্য এবং অগ্রযাত্রায় দীর্ঘ ১০টি বছর পার করেছে। প্রতিযোগিতামূলক সময়ে প্রথম থেকেই শীর্ষ স্থানে অবস্থান করে আজও সেই শীর্ষতেই আছে পাঠকের খবরক্ষুধা মিটানো ‘সিলেটভিউ২৪ডটকম’। পথচলার দীর্ঘ ১০ বছরে আসা অনেক ঘাত-প্রতিঘাত পাঠকের ভালোবাসার শক্তিতে পরাজিত করেছে সিলেটভিউ।


সংবাদ প্রকাশের পাশাপাশি এই ১০ বছরে সার্বিক ক্ষেত্রে অসংখ্য প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছে সিলেটভিউ। পোর্টালটিতে প্রকাশিত প্রতিবেদন ঘুরিয়ে দিয়েছে অনেকের জীবনের মোড়। সমাজে বন্ধ হয়েছে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড। এছাড়াও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের পাশে দাঁড়িয়েছেন কর্তৃপক্ষ।

স্বগৌরব ও স্বকীয়তায় ১১ বছরে পা ফেলার প্রথম দিনে সিলেটভিউ’র সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

আগামী দিনেও সিলেটভিউ’র এমন শীর্ষ অবস্থান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম