নিত্যলীলায় প্রবিষ্ঠ বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

 


এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজারের দেউলগ্রাম (দাসপাড়া) চারখাইস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৫টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৬টায় নগর পরিক্রমা কীর্ত্তন, বিকেল ৫টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও ভাগবত কথাকীর্ত্তন; পরিবেশনায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয় (সিটিএস মন্দির), কুলাউড়ার অধ্যক্ষ প্রবক্তা ভক্তিস্বরূপ দামোদর মহারাজ, রাত ৮টায় শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস; পরিবেশনায় শ্রীযুক্ত গৌরগোপাল দাস বৈষ্ণব, জকিগঞ্জ, সিলেট।

 

৬ জানুয়ারি শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ৭ জানুয়ারি শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। নামসুধা পরিবেশন করবেন- জয় মহাপ্রভু সম্প্রদায় (মাগুরা), নব মঞ্জুশ্রী সম্প্রদায় (খুলনা), মা আনন্দময়ী সম্প্রদায় (গোপালগঞ্জ), বিশ্ববন্ধু সম্প্রদায় (গোপালগঞ্জ) ও নিতাইগৌর সম্প্রদায় (মৌলভীবাজার)।

 

৮ জানুয়ারি রবিবার সকাল ৮টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন; পরিবেশনায় শ্রীযুক্ত গৌরগোপাল দাস বৈষ্ণব।

 

নিত্যলীলায় প্রবিষ্ঠ বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫