সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩টায় বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দরিদ্র ও প্রান্তিক শতাধিক ব্যক্তির মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রেজিস্ট্রার তারেক ইসলাম বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটির কাছে মানবিক কর্মকাণ্ড সবসময়ই অগ্রগণ্য। বন্যা, শীত বা যেকোনো দুর্যোগে বিশ্ববিদ্যালয় পরিবার বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। এরই অংশ হিসেবে এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।’
হাড়কাঁপানো শীতের মধ্যে উষ্ণতার অবলম্বন পেয়ে শীতার্ত মানুষেরা মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




