সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগ-উপযোগী শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।
তিনি বলেন, শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উপযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




