সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, বর্তমান সভাপতি আল আজাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলর আজাদ ।


এসময় সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ডি