সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও শাহ দিদার আলম চৌধুরী নবেল তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 


সোমবার সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মো.  আতিক হোসেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

সিলেট চেম্বারের সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের স্বীয় মেধা, প্রজ্ঞা ও মননকে কাজে লাগিয়ে নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন এবং সিলেট জেলা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সিলেট চেম্বার নেতৃবৃন্দ নব-নির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫