সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন টিলাগড় ক্লাব, উইমেনস জার্নলিস্ট ক্লাব ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজার বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, ক্লাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোল্ডেন বয় খ্যাত সাবেক ফুটবলার শাহাজ উদ্দিন টিপু, টিলাগড় ক্লাবের যুগ্ম সম্পাদক এম আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম।
.jpg)
উইমেনস জার্নলিস্ট ক্লাব’র পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, ক্লাবের উপদেষ্টা সেলীনা আক্তার চৌধুরী, সভাপতি সুর্বনা হামিদ,সহসভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও কার্য নির্বাহী সদস্য শ্রাবনী তালুকদার।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক উৎফল বড়ুয়া।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদে সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী পরিষদ সদস্য শাহীন আহমদ ও মো. আনোয়ার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




