সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’ এর প্রতিষ্টাতা পরিচালক, বর্তমান ১ম সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করায় ‘এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছা জানান।
মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে ফুলেল এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোরশেদ ফখরুল চৌধুরী, সাবেক সহ সভাপতি রাগিব রহমান, সহ সভাপতি সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল, সংস্কৃতি সম্পাদক বোরহান বাহার চৌধুরী, সদস্য হিফজুর রহমান চৌধুরী ও অজয় দত্ত এ শুভেচ্ছা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




