হবিগঞ্জের মাধবপুরে এস.এস.সি জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে বিনোদ বিহারী কল্যাণ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান। বুধবার সকালে মাধবপুর উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত বালিকাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আহ্সান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এইচ.এম ইশতিয়াক আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক মো. মুছা মিয়া, ট্রাস্টের সভাপতি মনোজ মোদক, আওয়ামী লীগ নেতা বেনু মাধব রায়, মুজাহিদ বিন ইসলাম, মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইআ-১১




